ইট, বালু, সিমেন্ট, মাটি, কংক্রিট, সাদারনত ফাইল বা সাইজ কাঠের সূত্র দিয়ে হিসাব করার নিয়ম ।

 ফাইল বা সাইজ কাঠের হিসাবঃ

দৈর্ঘ্য×প্রস্থ×পুরুতব / উচ্চতা এই তিন দিকের মাপকে ইঞ্চি করিয়া ধারাবাহিক ভাবে গুন করিলে ঐ গুনফল্কে ১৭২৮ দিয়ে ভাগ করিলে ঘনফুট/c.f.t /k.p পাওয়া যায়।

সূত্রঃ

১। ঘনফুট= দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতা÷ ১৭২৮ [সব মাপ ইঞ্চিতে নিতে হবে]

২। ঘনফুট= দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতা÷১৪৪ [যে কোন একটি মাপ ফুটে রাখতে হবে]

৩। ঘনফুট= দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতা÷১২ [যে কোন ২ টি মাপ ফুটে রাখতে হবে]

৪। ঘনফুট= দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতা÷ নাই [সব মাপ ফুটে রাখতে হবে]

উদাহরনঃ

একটি সাইজ কাঠের দৈর্ঘ্য ১০ প্রস্থ ১-৩ পুরুত্ব ৬ হইতে কত ঘনফুট কাঠ আছে। এবং প্রতি ঘনফুট ৮৫০ টাকা হইলে মূল্য কত?

সমাধানঃ

১নং সূত্র মতে,

দৈর্ঘ্য = ১০' =১০× ১২= ১২০"

প্রস্থ =১'-৩"=১ ×১২+৩ =১৫"

পুরুতব= ৬"

 ১২০ ১৫" =১০৮০০÷ ১৭২৮ =৬.২৫ঘনফুট ×৮৫০ টাকা

                                                 =৫৩১২.৫০ টাকা

২য় নং সূত্র মতে,

১০ ১৫"=৯০০÷ ১৪৪ =৬.২৫ঘনফুট ×৮৫০ টাকা

                                                 =৫৩১২.৫০ টাকা

 

 

৩য় নং সূত্র মতে,

১০' ×১.২৫"= ৭৫÷ ১২=৬.২৫ঘনফুট ×৮৫০ টাকা

                                                 =৫৩১২.৫০ টাকা

৪ রথ নং সূত্র মতে,

১০ ১.২৫ ০.৫০' =৬.২৫ঘনফুট ×৮৫০ টাকা

                                                 =৫৩১২.৫০ টাকা

 গোল গাছের হিসাবঃ

সূত্রঃ  ঘনফুট= (পরিধি) × দৈর্ঘ্য ÷ ১৬   [সব মাপ ফুটে রাখতে হবে]

উদাহরনঃ একটি গোল গাছের পরিধি ৫-৯ ও লম্বা ১২ হইলে কত ঘনফুট কাঠ আছে?

সমাধানঃ

৫.৭৫  ৫.৭৫ ১২ ১৬= ২৪.৭৯ ঘনফুট

ইট , বালু, সিমেন্ট, মাটি, কংক্রিট সাদারনত ফাইল বা সাইজ কাঠের সূত্র দিয়ে হিসাব করা হয়। ৪নং সূত্র বেশী ব্যবহার করা হয়।

উদাহরনঃ একটি পুকুরের উপরে দৈর্ঘ্য ৫০ ফুট ও নিচের ৪০ ফুট এবং প্রস্থ উপরের ৩০ ফুট ও নিচের ২০ ফুট পুকুরের গভীরতা ১০ ফুট। পুকুরের আয়তন কত?

সমাধানঃ

দৈর্ঘ্য = উপরে ৫০ ফুট +নিচের ৪০ ফুট= ৯০ ফুট/২ =৪৫ ফুট

প্রস্থ= উপরের ৩০ ফুট+ নিচের ২০ ফুট=৫০ ফুট /২= ২৫ ফুট

৪৫ ২৫ ১০' =১১২৫০ ঘনফুট

                       For more Video: Youtube Videos

          

 

Post a Comment

0 Comments