সেটেলমেন্ট বিষয়ক কিছু শব্দ ও তার ব্যাখ্যা
১। আলামত কাকে বলে ?
আলামতঃ নকশাতে কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে
যেমন ঘর বাড়ী গাছ পালা মসজিদ মন্দির কবরস্থা
পুকুর ইত্যাদি, এদেরকে আলামত বলে।
২। ওসিয়ত
নামা কাকে
বলে ?
ওসিয়ত নামাঃ
কোন ব্যক্তি তার স্থাবর-অস্থাবর সম্পত্তি তার মৃত্যুর সময় বা পূর্বে কাউকে
তিন জন
ব্যক্তিকে সাক্ষী রাখিয়া লিখিত বা অলিখিত ভাবে দান করিলে তাহাকে
ওসিয়ত নামা বলে । কোরআনী আইন অনুযায়ী তিন ভাগের এক অংশ
ওছিয়ত করা যায়। হিন্দু
ধর্মে উইল বলে।
3 । এয়াজবদল ভূমি
কাকে
বলে ?
এওয়াজ বদলঃ কোন
ভূমি পরিবর্তে ভূমি পরিবর্তন করে নেওয়ার দলিলকে এয়াজবদল ভূমি বলে ।এক্ষেত্রে ভূমির পরিমাপ কম বা বেশি হতে পারে।
4। এজমালি কাকে
বলে ?
এজমালিঃ কোন
ভূমি খতিয়ান বা দলিলে একাধিক মালিক
থাকলে তাহাকে এজমালি সম্পত্তি বলে ।
5। চান্দিনা কাকে বলে ?
চান্দিনাঃ কোন বাজারের ভিটা বা ভূমিকে চান্দিনা ভূমি বলে ।ইহা 12 বছরের মধ্যে উচ্ছেদ যোগ্য।
6। চিঠা কাকে বলে ?
চিঠাঃ ভূমি
পরিমাপের পর চিত্র সহকারে বর্ণনা যে কাগজে দেওয়া হয় তাকে চিঠা বলে।
7 । তফসিল কাকে বলে ?
তফসিলঃ কোন ভূমি
বিক্রয় করলে দাতা বিক্রিত ভূমির পরিচয় যেকলমে উল্লেখ করে তাহাকে তফসিল বলে।
8। দেগিরচর ভূমি কাকে বলে ?
দেগিরচরঃ যে সকল
ভূমি জোয়ারের পানিতে ডুবে যায় আবার ভেসে উঠে তাহাকে দেগিরচর ভূমি বলে
।
৯। জীবন স্বত্ব
বা ভোগান্তর কাকে বলে ?
জীবন স্বত্ব
বা ভোগান্তরঃ এক্ষেত্রে যতদিন বাঁচিয়ে থাকবে ততদিন ভোগদখল করিবে বিক্রি করতে পারবে না ।
10। হেবানামা কাকে বলে ?
সাধারণ
হেবা নামাঃ আদর-যত্ন
,মায়া-মমতা ইত্যাদির বিনিময় সম্পত্তি পাইলে তাহাকে হেবানামা বলে।
১১। হেবানামা কাকে বলে ?
হেযাবেল এওয়াজ বা কুরআনী হেবাঃ কোন আদর, যত্ন,মায়া,মমতা,ভালবাসা ইত্যাদিও
একখানা কোরআন শরীফের বিনিময়ে কোন সম্পত্তি পাইলে তাকে কুরআনী হেবা বলে ।
12। দানপত্র কাকে বলে ?
দানপত্রঃ কোন ভূমি দান করিলে ওই ভূমির দলিলকে দানপত্র বলে ।
13। হিস্যা কাকে বলে ?
হিস্যাঃ হিস্যা অর্থ অংশ
বা শেয়ার।
14। মৌজা কাকে বলে ?
মৌজাঃ ভূমি জরিপের ভূগোলিক
ইউনিট মৌজা বলে।
15। পর্চা বা
মাঠ পর্চা কাকে
বলে ?
পর্চাঃ জরিপের সময় প্রস্তুতকৃত খতিয়ানের অনুলিপিকে পর্চা বা
মাঠ পর্চা বলে।
16। সিট কাকে বলে ?
সিটাঃযে
সকল মৌজা আকারে বড়
ঐ
সকল মৌজার নকশা
এক
খন্ড কাগজে করা যায় না । তাই আলাদা কাগজে তৈরি করা প্রতিটি খণ্ডকে সিট বলে।
17। দাগ কাকে বলে ?
দাগঃ জমির
সীমানা, মালিকানা ও শ্রেনী অনুসারে প্রতিটি
ফ্ল্যাটে যে নাম্বার দেয়া হয় তাকে দাগ বলে ।
18। ছুট
দাগ কাকে বলে ?
ছুট দাগঃ নকশার সংখ্যায়নের সময় কোন সংখ্যা
বাদ পড়লে
তাকে ছুট
দাগ বলে।
19। বাট্টা
দাগ কাকে বলে ?
বাটা দাগঃ নকশার প্রতিটি প্লটে দাগ নাম্বার
বসানোর পর নতুন প্লট করে নতুন নাম্বার দেওয়াকে
বাট্টা দাগ বলে।
20। জেএল নাম্বার কাকে
বলে ?
জে
এল নং(jurist number): থানাদিন প্রতিটি মৌজাইয় যে নাম্বার দেওয়া হয় তাকে জেএল নাম্বার বলে।
২১। দাখিলা কাকে বলে ?
দাখিলাঃ ভূমি অফিসে ভূমির খাজনা
দেওয়ার যে
রিসিট দেওয়া হয় তাকে দাখিলা
বলে।
২২। নামজারী
বা মিউটেশন কাকে বলে ?
নামজারী বা মিউটেশনঃ নতুন মালিকদের নাম রেকডভূক্ত করার আইনগত প্রক্রিয়াকে নামজারী বা মিউটেশন বলে।
২৩। খারিজ খতিয়ান
কাকে
বলে ?
খারিজ
খতিয়ানঃ কোন ব্যক্তি তাহার বিক্রিত বা দানকৃত ভূ্মির
দাতা ও গ্রহীতা অংশ
পৃথক করিয়া দিলে এবং খাজনা দেওয়ার অনুমতি পেলে তাকে খারিজ খতিয়ান বলে।
24। খাসমহল কাকে বলে ?
খাসমহলঃ যে
ভূমির মালেক সরকার নিজেই প্রজাগন শুধুমাত্র বন্দোবস্ত
বা লিজ নিতে
পারে তাকে খাসমহল ভূমি বলে ।
25। বাইদ ভূমি কাকে
বলে ?
বাইদঃ নিচু
জমিতে নিচু কৃষি জমিকে বাইদ ভূমি বলে ।
26 । হালট বা গোপাট কাকে
বলে ?
হলিট বা গোপাটঃ যে জমি দিয়ে সচারাচর গবাদিপশুর চলাচল করে তাকে হালট বা গোপাট বলে।
27। সিকস্তি ভূমি কাকে
বলে ?
সিকস্তিঃ যে ভূমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে তাকে সিকস্তি ভূমি বলে।
28। পয়স্থি ভূমি কাকে বলে ?
পয়স্থিঃ সিকস্তি সংলগ্ন যে নতুন চর পরে তাকে পয়স্থি ভূমি
বলে ।
29। দেবোত্তর সম্পত্তি কাকে
বলে ?
দেবোত্তরঃ দেবতার সেবায় দানকৃত ভূমির দলিলকে দেবোত্তর সম্পত্তি বলে।
30। ওয়াকফ কাকে বলে ?
ওয়াকফঃ কোন
কাজে কোন ধর্মীয় কাজে বা চিকিৎসা
সেবায় দানকৃত ভূমিকে ওয়াকফ সম্পত্তি বলে।
৩১। আওলাদে ওয়াকফ কাকে বলে ?
আওলাদে
ওয়াকফঃ যে কাজের উদ্দেশ্যে ওয়াক্ত করা হয় ওই কাজে ব্যতীত খরচ বহন করে আওলাদগন
অবশিষ্টাংশ ভোগ দখল করিতে পারিবেন,কিন্তু বিক্রি করিতে পারিবে না, তাকে আওলাদে
ওয়াকফ বলে।
32। পতিত ভূমি
কাকে
বলে ?
পতিত জমিঃ যে
জমি বা ভিটাতে লোক বসাবাস করেনা অনাবাদি
পড়ে থাকে তাকে পতিত ভূমি বলে।
৩3। লায়েক সম্পত্তি কাকে
বলে ?
লায়েকঃ যে জমিতে চাষাবাদ করলে ফসল হতে
পারে বা পূর্ব হতো তাকে লায়েক সম্পত্তি বলে ।
34। গড় লায়েক ভূমি কাকে বলে ?
গড় লায়েকঃ যে ভূমির কিছু পরিমাণ জায়গা ফসল হতে পারে আবার কিছু পরিমাণ জায়গা ফসল নাও হতে
পারে তাকে গড় লায়েক ভূমি বলে ।
35। ডিমার কেশন
পিলার
কাকে বলে ?
ডিমার কেশন পিলারঃ
তিনটি গ্রাম / মৌজার সংযোগস্থলে যে পিলার স্থাপন করা হয় তাহাকে ডিমার কেশন
পিলার বলে।যেমন ত্রিভুজ চিহ্ন
36 । রাইট এঙ্গেল/ গুনি্যা কাকে বলে ?
রাইট এঙ্গেল/ গুনি্যাঃ গুনিয়া একটা স্কেল এর নাম সাধারণত ভূমি জরিপে মাপার জন্য নকশায় ব্যবহার করা হয়। ইহার দৈর্ঘ্য 2 ইঞ্চি সমান 2 ইঞ্চি = 1000 কড়ি। যদি নকশাটি 16 ইঞ্চি মনে হয় ।
37। খানাপুরি কাকে বলে ?
খানাপুরিঃ নকশাতে যে
দাগ নম্বর বসানো হয় তাকে জরিপের ভাষায় খানাপুরি বলে ।
38। দিশারী রেখা কাকে বলে ?
দিশারী রেখাঃ দিক নির্দেশ
রেখাকে দিশারী রেখা বলে।
39। থোকা
লাইন কাকে বলে ?
থোকা লাইনঃ নকশার
বাইরে কোন কোন মৌজা বা সিট আছে তাহা
যে লাইনের মাধ্যমে বুঝানো হয় তাকে থোকা
লাইন বলে।
v খতিয়ান
বা দলিলের সাংকেতিক
শব্দের ব্যাখ্যা সাংকেতিক শব্দের ব্যাখ্যা
পিং = পিতা
জং = স্বামী
পতি = স্বামী
গং= সকলে
সাং= ঠিকানা
দং= বিস্তারিত
সং= একত্রে
বিতং = বিস্তারিত
মোং= মোকামে
জঃ= জমা
হেবা= দান
তোগ= ভাগ
নিম / নিপসি= অর্ধেক
খারিজ= বাতিল
লায়েক= উপযুক্ত
তসদিক= সত্যায়ন
এওয়াজ = বিনিময়
রায়াত
= দখলি প্রজা
ছোলেনামা = আপোষ
এজমালি= যৌথ মালিকানা
নিং= নিরক্ষর
কিত্তা-কাতে= জমির
অংশ
চৌ
/ চৌহদ্দি= চারিদিকের
বর্ণনা
তৌহি=প্রাপ্য
খাজনার বিবরণ
পত্র
জোতদার= জমির মালিক
ছানি
= পুনঃবিচারের জন্য বিবেচনা
মৌরশী= পূর্ব পুরুষ থেকে ভোগ দখল করে
জোত=জমিদারের
অধীনে প্রজার সত্ত্ব বিশিষ্ট জমি
বং= বর্ণনাকারী
0 Comments