কবিতা
আমি ছিলাম না এমন
মোঃ আরিফ হোসেন ( আরবি)
আমার সাহস ছিলো বাঘের মত
তবে কেন আজ চার দেওয়ালের মাঝে বসে বিড়ালের মত মেউ মেউ করে কাঁদিতে হয়।
আমার চলার গতি ছিলো অশ্বের ন্যায়,
তবে কেন আজ আমি ঘর কুনোব্যাঙ এর মতো বসে থাকতে হয়?
আমিতো ছিলাম না নন্দলালের মতো
তবে কেন আজ আমি নন্দলালদের পিতা?
তবে কেন আজ আমি নন্দলালদের পিতা?
আমিতো সারা দিনরজনী দেখেছি অসহায়দের আর্তনা
তবে কেন আজ দেখিতে হয় ব্যভিচারিদের গঞ্জনা?
আমিতো শুনিনি কখন আমার বিরুদ্ধে কোন আদমীর ফরিয়াদ
তবে কেন আজ শুনতে হয় অবলাদেরও ফরিয়াদ?
আমিতো শুনেছি মহা মানবদের জয়ধ্বনি
তবে কেন আজ কাপুরুষের হাতে চুড়ির শব্দ শুনতে হয়?
আমিতো কখন বলিনি মানবতা পরাজিত
তবে কেন আজ আমার পাশে মানবতা বড় বিপন্ন?
তবু আজও বড় আশা আমার মানুষের মনুষত্ব নিয়ে ধরায় বাসতে চাই।
0 Comments