Bangla Best popular Poem

dead
Bangla kobita

কবিতা 
আজ আমি বড় একা 
মোঃ আরিফ হোসেন ( আরবি)
 
চারদিকে কত লোক কত আহাজারি
তারি মাঝে আমি এক নতুন ভিহ্মারি।
আমার ধন- দৌলত,টাকা - পয়সা আজ তোদেরি
কেন আজ করছ তোরা কান্না আহাজারি?
চারদিকে কত লোক কত আহাজারি
তারি মাঝে আমি এক নতুন অনাহারী।
এক ছেলে এক মেয়ে ছিল যে মোর হ্রুদয়ের আভা
আজ থেকে পূন্য যে মোর বাবা।
প্রবাসী ছেলে মোর নিত খোজ রোজ রোজ।
আজ হতে নিবে কে খোজ রোজ রোজ?
চারদিকে কত লোক কত আহাজারি
তারি মাঝে আমি এক নতুন আত্ম মরা
মেয়েটাকে দিলাম আলেমের হাতে তুলে।
আজ আমার দেহের কলিজাটাকে নিয়ে গেল কে সে আসমানে?
আমার বিবিকে কেরে দিবে সান্তনা আজ যে সে বড়ই বেমানা।
চারদিকে কত লোক কত আহাজারি
তারি মাঝে আমি শুধু নতুন বরযাত্রী।।
দিনের পর দিন, মাসের পর মাস ছিলাম শষ্যাচারী
শুনিনি সবার কথার বুলি,দেখিনি তোদের বদলখানি,
এখন কেন শুনাও ভাই কোরাআনের মর্মবাণী
 আরো কিছু আগে শুনালে হত মোর লাভ,
আজ হত যে মোর ডাইরি লেখার পাতা যে শেষ।
দুনিয়ার মহনে ব্যস্ত তারা,আজ আমায় করবে সারা।
চারদিকে কত লোক কত আহাজারি
তারি মাঝে আমি এক নতুন পথচারী।
কেউবা চুটিলো বাশঁ ঝাড়ে,কেউবা গোরাস্থানে
কেউ বা গাহিল শোক গীতি,কেউ খুড়িলো মোর নতুন আবাসন।
বড়ইপাতার গরম জলে দিল আমায় গোসল,
পড়ালো মোরে সাদা কাপড় মাখিলো গায়ে যে আজ নতুন আতড়।
চারদিকে কত লোক কত আহাজারি
তারি মাঝে আমি এক নতুন মুসাফির।
বুড় বলে আমায় কোল করে নেইনি মসজিদের মিনারায়
আজ কেন তোমরা আমায় নেও ঐ মসজিদের মিনারায়?
লোকে আমার স্যার না বলে, বলে যে আজ লাশ
আমার সারাজীবনের ডিগ্রিগুলো হল যে অন্য মায়ের গর্ভে ?
চারদিকে কত লোক কত আহাজারি
তারি মাঝে আমি এক নতুন শূন্যচারী।
নামাজ শেষে তোমরা আমায় কোথায় নিয়ে যাও?
একটু আমায় বাড়ী ফিরে নেও!
জীবনের আজ সব পাপ মুচিব চাইয়া হ্মমা, পূন্য করিব করিয়া সব দান।
কেউ বুঝিলনা আমার কথার বুলি,যখন দেখি আমি গোরস্তানের কিনারায়।
চারদিকে কত লোক কত আহারি
তারি মাঝে আমি এক নতুন অভিযাত্রী ।
ওমা যাদের আমি মেঝ থেকে তুলিয়া শুয়াছি পালঙ্কে,
তারাই আজ পালঙ্ক হতে আমায় মাটির মেঝেতো শুয়াইলরে ভাই।
চারদিকে কত লোক কত আহাজারি
তারি মাঝে আমি এক নতুন অতিথী।
ইটের বদলে মাটি, রড়ের বদলে দিল তোরা বাঁশ।
পাচ কাফনে সাজালি আমায় আজ নতুন সাজে সাজ।
চারদিকে কত লোক কত আহাজারি
তারি মাঝে আমি এক নতুন কবরবাসী।
বাড়ি গেলো,গাড়ি গেলো
এখন আমায় রেখে গেলি  কেন অন্য মায়ের গর্ভে 
  কারন আমি আজ বড় একা।

Post a Comment

0 Comments