আমাদের বিদ্যালয়ঃ গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ, চাঁদপুর।


 আমাদের বিদ্যালয়ের নাম গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়।এটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় গল্লাক গ্রাম অবস্থিত। আমাদের বিদ্যালয় ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী পড়ানো হয়। আমাদের বিদ্যালয়টি সাদা রংয়ের  চতুর্থ ভবন। দ্বিতীয় তলায় প্রধান শিক্ষকের কক্ষ ও অফিস কক্ষ আছে। এছাড়াও রয়েছে একটি শ্রেণীর জন্য দুইটি করে কক্ষ মোট ১০ টি কক্ষ আছে।বিদ্যালয়টির সামনে একটি খেলার মাঠ আছে। মাঠের ডান দিকে ছোট ফুল গাছ আছে। আমাদের বিদ্যালয় ষষ্ঠ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৯৫০ জন  ছাত্র-ছাত্রী ও২২ শিক্ষক-শিক্ষিকা আছেন। প্রত্যেক শিক্ষাকই উচ্চশিক্ষিতাও অভিজ্ঞ।আমাদের প্রধান শিক্ষক সাহেব একজন এম এ,  বি- এড।তারা আমাদের খুব ভালোবাসেন। আমরাও তাদের শ্রদ্ধা করি। তারা বিভিন্ন বিষয়ে আমাদের উপদেশ দিয়ে থাকেন। আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিবছর আমাদের বিদ্যালয় থেকে অনেক ছাত্র ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। বিগত কয়েক বছর আমাদের বিদ্যালয় থেকে ১০/৫ জন করে A+ পেয়ে আসছে।এটা আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত কৃতিত্বের বিষয়। আমাদের বিদ্যালয়টি উপযুক্ত কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এ বিদ্যালয়টি গল্লাক গ্রামে একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। সবদিক বিচারে এ বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয়। এ বিদ্যালয় এর সুনাম সর্বত্র ছড়িয়ে আছে। আমরা আমাদের বিদ্যালয়কে নিয়ে গর্ব বোধ করি ।....লেখক: আব্দুল হান্নান, শ্রেণী : ৯ম।



Post a Comment

0 Comments